বিশ্বকাপের মাঝেই সুখবর পেল ব্রাজিল, অনুশীলনে নেইমার
মানব কথা:বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশার মধ্যেই স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। তবে পুরোপুরি ফিট না হওয়ায় আগামী শনিবার হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা এখনো অনিশ্চিত।









