নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? অপেক্ষা আর একদিন

সময়: 10:26 am - June 25, 2026 |

মানব কথা:স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। বৃহস্পতিবার সকালে পাওয়া এই জয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আত্মবিশ্বাস নিয়ে শেষ বত্রিশের লড়াইয়ে উঠলেও তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে ব্রাজিল নকআউট পর্বে খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। সেই হিসেবে বর্তমানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ তিনটি দল—নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন।আগামী ২৯ জুন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। তবে তাদের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার ভোর পর্যন্ত।‘এফ’ গ্রুপে বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান সমান ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলের গোল ব্যবধানও সমান (+৪)। তবে বেশি গোল করার সুবাদে টেবিলের শীর্ষে আছে ডাচরা।

তারা দুটি ম্যাচে ৭ গোল করেছে, যেখানে জাপানের গোল সংখ্যা ৬।অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে এখনও শেষ ষোলোর দৌড়ে টিকে রয়েছে সুইডেন। ফলে গ্রুপের শেষ ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে ব্রাজিলের প্রতিপক্ষ।বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তিউনিসিয়া। একই সময়ে ডালাসে মাঠে নামবে জাপান ও সুইডেন। এই দুই ম্যাচের ফলাফলের পরই চূড়ান্ত হবে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ।তবে একটি বিষয় নিশ্চিত—‘এফ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেনের যেকোনো একটি দলই শেষ বত্রিশে ব্রাজিলের সামনে দাঁড়াবে।

Share Now

এই বিভাগের আরও খবর