ছয় দিনের বিরতি শেষে পুনরায় শুরু সংসদের কার্যক্রম

সময়: 3:36 am - July 7, 2026 |

মানব কথা:টানা ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। বিরতি শেষে আজ থেকে সংসদের নিয়মিত কার্যক্রম আবার শুরু হচ্ছে।চলতি অধিবেশনে নতুন অর্থবছরের জাতীয় বাজেট, অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিল ইতোমধ্যে পাস হয়েছে। এছাড়া ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইনশৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু সংসদে উঠে আসে।

Share Now

এই বিভাগের আরও খবর