গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়: 4:53 am - July 13, 2026 |

মানব কথা: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালের গৌরনদী সফরকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি। সকাল ৯টা ৫৭ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোরে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।সকাল ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গৌরনদী উপজেলার ভুরঘাটা থেকে উজিরপুর সীমান্ত পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।এদিন প্রধানমন্ত্রীর বরিশাল সফরের অংশ হিসেবে আরও কয়েকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া এবং বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর