পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

সময়: 6:40 am - July 16, 2026 |

মানব কথা:পাবনার আতাইকুলা থানা এলাকায় আজ লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন বুলু খাতুন এবং চালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে। বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান।  তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে একটি মেয়ের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাঁথিয়ার বাড়িতে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। তিনি আরো জানান, নিহত ২ জন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সূত্র :-বাসস

Share Now

এই বিভাগের আরও খবর