রথযাত্রা অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সময়: 1:18 pm - July 16, 2026 |

মানব কথা: রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে বিশ্রাম নিচ্ছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পরবর্তীকালে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেনবিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

Share Now

এই বিভাগের আরও খবর