শেরপুরে ১৮০ বোতল ভারতীয় মদসহ আটক ২

সময়: 7:16 am - July 19, 2026 |

মানব কথা: জেলার নালিতাবাড়ীতে ১৮০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।গতকাল শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হাতিপাগার এলাকা থেকে মদসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।  আটককৃতরা হলেন, উপজেলার পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর পুত্র লাল মিয়া (৪২) ও কালিনগর গ্রামের মৃত আফরোজ আলীর পুত্র ইসরাফিল (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার হাতিপাগার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ইজিবাইক আটক করে সেটিতে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে এবং দুই মাদক কারবারি লাল মিয়া ও ইসরাফিলকে আটক করে। আটককৃত মাদকের মূল্য প্রায় ৬ লাখ টাকা। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর