খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন কমিটি, সভাপতি সাগর সম্পাদক মাসুদ

সময়: 8:24 am - August 11, 2026 |

মানব কথা: খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির কার্যালয়ে রোববার (১০ আগস্ট) সকল ঠিকাদারের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম সাগর, কার্যকরী সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ছাইদুজ্জামান মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক মো. কোয়েল হোসেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. বিপ্লব উল হক বিপ্লব। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোজাফফর হোসেন, সাইফুদ্দিন গাজী শাহীন, মো. মোখলেসুর রহমান, মোহাম্মদ নাসির, মো. মেহেদী হাসান মিয়া, মো. আসলাম হোসেন, অমিত দেওয়ান হাফিজ, মো. লোকমান হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান আতিক, মোহাম্মদ রাজু আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মো. হুমায়ুন কবির, এম. শফিকুল আলম রুবেল, মো. আক্তার, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. শামীম হাওলাদার, শাহিন হোসেন, মুজাহিদুল ইসলাম মুজাহিদ, মো. ইব্রাহিম, ইমদাদুল হক মোল্লা, আলী জাহ আহমেদ মিজান এবং মো. তানবীর হাসান সোহেল। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিয়াজুর ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আসাদুজ্জামান তানিন, মিজানুর রহমান নাহিদ, মো. আব্দুল আলিম মিঠু, মনিরুজ্জামান মানিক, নাজমুল হক, মো. নাঈম, ইমাম হোসেন, চৌধুরী ইমন, মাসুদ রানা ছবি, মো. মনির হোসেন, মো. রফিকুল ইসলাম জুয়েল, মো. রানা, মোহাম্মদ সাজিদ, শ্রী বাপ্পি কুমার ও মো. হাসান।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল শিকদার, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম টিপু, প্রচার সম্পাদক শেখ নাহিদুজ্জামান এবং অর্থ সম্পাদক মো. সোহেল সরদার। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আমির হোসেন, আব্দুল ওয়াহেদ রনি, দেবশঙ্কর মাতা ও মো. ফারুক হোসেন। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. ছাইদুজ্জামান মাসুদ বলেন, আগামী দিনে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে জনগণের কল্যাণে ঠিকাদার সমিতির কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে। তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। নতুন কমিটি ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর