আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে উদ্দীপ্ত বাংলাদেশের অনুষ্ঠান

সময়: 7:51 am - September 27, 2026 |

বাদল চৌধুরী :

আজ ২৬ সেপ্টেম্বর শনিবার ২০২৬ উদ্দীপ্ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক পিস ডে বা আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে উওরার একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে ,প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক রফিকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল খান অভিনেতা ও পরিচালক কালারস মাল্টিমিডিয়া,  বাদল চৌধুরী সভাপতি বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড, ড. জাহিদ আহমেদ চৌধুরী সদস্য টি আই, বি ও উপদেষ্টা বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড, মো: খায়রুল আলম চেয়ারম্যান জামালপুর ইউ.পি,তমা খান নারী উদ্যোক্তা,অনুষ্ঠান সভাপতিত্ব করেন উদ্দীপ্ত বাংলাদেশর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো গোলাম রাব্বানী খান , পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেছেন  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী ও মাওলানা ওমর ফারুক আল নোমসনী, চেয়ারম্যান, ফুরফুরা ফাউন্ডেশন।

কবিতা পাঠ করেছেন: নীলিমা খান, কবিতা আবৃত্তি করছেন: নুসরাত খান ,ছড়া পাঠ করেছে মো: নাসিফ খান . অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৭ জনকে  সম্মাননা প্রদান করা হয়, মো: খায়রুল আলম  চলচ্চিত্রে অভিনয়ে বিশেষ অবদানের জন্য, নাজমুল খান,গীতিকার হিসেবে বিশেষ অবদানের জন্য. সপ্তিকা চক্রবর্তী,তায়কোয়ানডো মার্শাল আর্টে, শ্রেষ্ঠ কোচ হিসেবে  বিশেষ অবদানের জন্য  আমেনা বেগম, তায়কোয়ানডো মার্শাল আর্টে বিশেষ অবদানের জন্য অ্যাড:নুহরাতুন নাঈমা ইসলাম। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর