ও নীতি নির্ধারনী বাবু
সময়: 10:33 am - October 3, 2026 |
কামরুল হাসান সোহাগ
ও নীতি নির্ধারনী বাবু, কত মহারতি তুমি
ভাবে সাবে কত বড় আমলা সাজ!
কলমের এক খোচাতে কার হয় পৌষ মাস,
কারো হয় কত না সর্বনাশ।
কর না এই দেশটা বিনাশ,
প্রজাতন্ত্রের ধ্বজা ধরে আছ —
ন্যায়ের পথে তুমি থাক,
পাবে শ্রম আর ঘামে ভেজা
আমাদের ভালোবাসা, পাবে সম্মান,
সোনার বাংলাদেশ গড়ে হও মহীয়ান।
ও বাবু, বল কি লাভ তাতে,
নামে বেনামে হাজারপতি!
সেগুনবাগিচাতে বাড়ছে কত ঘাস,
দুর্নীতির তকমা এটে —
ভালো ভালো ছেলে কেন যেতে চাও বনবাস?
খোন্তাটা তোমার হাতে,
আইনের বিধান মতে।
ভালোটা দেখ তুমি,
ধূসর মারম্যাচে অকারণে
বেঁধো না গো লাল ফিতে।
থাকবে নাকি এই দুনিয়াতে?
সব তো হবে — চলে যেতে!

















