পিরোজপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
পিরোজপুর,মঠবাড়িয়া প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, আজ মহা ষষ্ঠী শুক্রবার (১৬ অক্টোবর) দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গাপূজা। এ পূজা উৎসবকে কেন্দ্র করে পিরোজপুর সদর ও নাজিরপুর থানা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশে পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে শুক্রবার সকালে তিনি পূজা মণ্ডপে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর ও নাজিরপুর থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি ,পূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।









