প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি

সময়: 11:05 am - November 8, 2026 |

মোঃসাব্বির আহমেদ:

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সিনিয়র সচিব। আখতার আহমেদ বলেন, প্রথম ধাপের নির্বাচনে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে আসন্ন কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত জানালেও এসব যন্ত্রের ভবিষ্যৎ ব্যবস্থাপনা বা নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন বলে জানান তিনি। এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ বিষয়েও সাংবাদিকদের জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

Share Now

এই বিভাগের আরও খবর