বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতি ৩ নির্দেশনা
মানব কথা: বিদ্যুৎ সাশ্রয়ে বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতি ৩ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
রবিবার (১৫ মার্চ) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ক সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি/সাধারণ সম্পাদক/প্রতিনিধিরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। সেগুলো হলো—
সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে।














