আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে “ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ”

সময়: 12:52 pm - March 31, 2026 |

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর তুষারধারা, রায়েরবাগ এলাকায় অবস্থিত ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ আধুনিক শিক্ষা ও ইসলামি মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে । প্রতিষ্ঠানটি ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অভিভাবকদের আস্থা অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সুবর্ণ সুযোগ। একই সঙ্গে মানসম্মত ইসলামি শিক্ষার মাধ্যমে নৈতিক ও আদর্শিক বিকাশ নিশ্চিত করা হচ্ছে।

শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানটিতে রয়েছে সু-প্রশস্ত ও মনোরম ক্যাম্পাস। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে পুরো ক্যাম্পাস। এছাড়া অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলাউদ্দিন আল আজাদ বলেন, “আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা আধুনিক শিক্ষায় দক্ষ হওয়ার পাশাপাশি ইসলামি মূল্যবোধেও সমৃদ্ধ হয়। ভবিষ্যতে তারা যেন দেশ ও সমাজের জন্য আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে—সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো আধুনিক জ্ঞান ও ইসলামি আদর্শে শিক্ষার্থীদের গড়ে তুলে তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা।

অভিভাবকদের মতে, সমন্বিত শিক্ষাব্যবস্থার কারণে ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইতোমধ্যে একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর