ফতুল্লায় ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৩ জন

সময়: 10:17 am - April 9, 2026 |

মানব কথা: নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় এ সংঘর্ষ শুরু হয়ে অন্তত এক ঘণ্টা চলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রাথমিক তদন্তের বরাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, স্থানীয় যুবদলের দুটি পক্ষ এ সংঘর্ষে লিপ্ত হয়। একটি পক্ষ গত ১৮ মাস ধরে একটি কারখানার ঝুট নামাচ্ছিল। প্রতিপক্ষের লোকজনের সঙ্গে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে।

আহতরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নেতা মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩), বিএনপির কর্মী রফিক (৪০) ও স্থানীয় বাসিন্দা আসমাউল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৩)।

বিস্তারিত আসছে …

Share Now

এই বিভাগের আরও খবর