প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়: 10:06 am - May 11, 2026 |

মানব কথা: গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার কিংবা প্রশাসনের কোনো পদই স্থায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন কোনো সরকার চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না।”
তিনি আরও বলেন, মানুষ বা সরকার কেউই চিরদিন ক্ষমতায় থাকে না। অতীত ও বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতাও সেটিই প্রমাণ করে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তবতা অনুধাবন করে সততা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকার বা প্রশাসনের পদমর্যাদা ক্ষণস্থায়ী। ফলে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে সম্মান জানানোই একজন দায়িত্বশীল কর্মকর্তার কর্তব্য। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতার পরিবর্তনশীলতাকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর