জনগণ ও সরকার মিলেই দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী
মানব কথা:দেশকে পুনর্গঠন ও স্থিতিশীল করতে জনগণ ও সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।শনিবার দুপুরে চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, “দেশ পুনর্গঠন একা সম্ভব নয়। জনগণ এই দেশের মালিক। তাই জনগণ ও সরকার মিলেই দেশকে এগিয়ে নিতে হবে।” তিনি আরও দাবি করেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে।তিনি বলেন, অতীতেও বিএনপি দেশের মানুষের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে এবং ভবিষ্যতেও সব ওয়াদা বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।পথসভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির নেতা উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির নেতা কামরুল হুদা, আমিরুজ্জামান আমির এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় নেতারা।








