উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বাড়াতে জোর দিলেন সেতুমন্ত্রী

সময়: 10:29 am - May 21, 2026 |

মানব কথা:দেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন প্রকল্প, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান। এ সময় জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলোতে সহযোগিতা জোরদারের আশ্বাস দেয়।

Share Now

এই বিভাগের আরও খবর