অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম নিয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট
মানব কথা:বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা একটি রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত রোববার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। আদালতের এ রায়ে রিটটি কার্যত খারিজ হয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।










