অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

সময়: 11:39 am - May 23, 2026 |

মানব কথা:বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বৃহৎ পুনঃঅর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং উৎপাদনশীল খাতকে গতিশীল করতে এই বিশেষ প্যাকেজ নেওয়া হয়েছে। তার মতে, গত কয়েক বছরে প্রবৃদ্ধি কমে যাওয়া, শিল্পখাতে ধাক্কা, খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিনিয়োগে স্থবিরতা অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ঘোষিত ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এবং বাকি ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে।৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের খাতভিত্তিক বরাদ্দ বন্ধ শিল্প ও সেবা খাত: ২০ হাজার কোটি টাকা সিএমএসএমই খাত: ৫ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতি: ১০ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণ: ৩ হাজার কোটি টাকা, উত্তরাঞ্চল কৃষি হাব উন্নয়ন: ৩ হাজার কোটি টাকা,কেন্দ্রীয় ব্যাংকের ১৯ হাজার কোটি টাকার সহায়তা,প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স: ৫ হাজার কোটি টাকা কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তা: ৫ হাজার কোটি টাকা,চামড়া শিল্প: ২ হাজার কোটি টাকা,বেকার যুব কর্মসংস্থান: ১ হাজার কোটি টাকা, গ্রামীণ অর্থনীতি: ১ হাজার কোটি টাকা, হিমায়িত মাছ ও রপ্তানি খাত: ২ হাজার কোটি টাকা, পরিবেশবান্ধব বা গ্রিন ইনভেস্টমেন্ট: ১ হাজার কোটি টাকা ,বিদেশে কর্মসংস্থান: ১ হাজার কোটি টাকা ,স্টার্টআপ খাত: ৫০০ কোটি টাকা,ক্রিয়েটিভ ইকোনমি: ৫০০ কোটি টাকা (সিএসআর তহবিল থেকে অনুদান) বাংলাদেশ ব্যাংক জানায়, এই প্যাকেজ পুরোপুরি বাস্তবায়ন হলে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বিদেশে কর্মসংস্থানের জন্য বরাদ্দ ১ হাজার কোটি টাকা থেকে প্রায় এক লাখ মানুষের বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংক এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে আনসার-ভিডিপি ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে। এতে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর