মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
মানব কথা:প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে।এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের বক্তব্যে নোটিশ প্রদানকারী নিজেও মর্মাহত হয়েছেন।নোটিশে পাটওয়ারীকে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না।নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জজ কোর্টের জুবেদ আলী ভবন ও জেলা আইনজীবী সমিতির সংশ্লিষ্ট কক্ষের তথ্য উল্লেখ করা হয়েছে।









