জাতীয় সংসদ ভবনে অন-গ্রিড সৌরবিদ্যুৎ কার্যক্রম উদ্বোধন

সময়: 7:40 am - May 24, 2026 |

মানব কথা:জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যসহ জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎভিত্তিক অন-গ্রিড রুফটপ চালুর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর