ঈদের পর মানবতাবিরোধী অপরাধের দুই মামলার রায় ঘোষণার সম্ভাবনা : চিফ প্রসিকিউটর

সময়: 10:04 am - May 24, 2026 |

মানব কথা: মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলার রায় ঈদের পর হবে বলা আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম। আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।চিফ প্রসিকিউটর বলেন, আমাদের ট্রাইব্যুনালে ২২টি মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে। দু’টি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ আছে। আশা করি, ঈদের পর মামলাগুলোর রায় হয়ে যাবে। তিনি আরো বলেন, প্রায় ৩১টি মামলার (ইনভেস্টিগেশন) তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে গুম-খুন ও ক্রসফায়ারের ১৫০টি মামলা (ইনভেস্টিগেশন) তদন্ত হাতে নিয়েছি।

সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর