রামিসা হত্যাকাণ্ডে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্নে কাজ করবে সরকার: আইনমন্ত্রী

সময়: 3:21 pm - May 26, 2026 |

মানব কথা: শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, “রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা। এ মামলার বিচার দ্রুত শেষ করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।” তিনি আরও জানান, বিচারক ও আইনজীবী সংকটের কারণে দেশে অনেক মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়। তবে আলোচিত এই মামলার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ‘আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়’— এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তিনি দাবি করেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেই রাজনৈতিক নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পাচ্ছেন। সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে দেওয়া মন্তব্যকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি বলে অভিহিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর