রাজধানীসহ ৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সময়: 3:26 am - June 6, 2026 |

মানব কথা:দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। আজ শনিবার (৬ জুন) রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।রাজধানী ও আশপাশের এলাকার জন্য শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ।এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। তবে বজ্রপাত ও দমকা হাওয়ার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর