জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সময়: 8:33 am - June 6, 2026 |

মানব কথা:বিশ্ব পরিবেশ দিবস এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে জলবায়ু বার্তা ও পরিবেশবিষয়ক কার্যক্রম নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় ও সমন্বয়মূলক কার্যক্রম নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।সরকারের পক্ষ থেকে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সচেতনতা জোরদারে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর