গণমাধ্যম সমাজের আয়না, তাই নিখুঁত থাকতে হবে: তথ্যমন্ত্রী

সময়: 9:14 am - June 15, 2026 |

মানব কথা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম সমাজের আয়না। তাই জনগণের আস্থা ধরে রাখতে গণমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হতে হবে।সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠতার ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনও অর্থবহ হবে না।” তিনি গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার ওপরও গুরুত্বারোপ করেন।জহির উদ্দিন স্বপন বলেন, মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। তবে দেশের স্বার্থ, গণতন্ত্র ও মানবকল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংবাদ পরিবেশনে সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর