প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সময়: 9:22 am - June 15, 2026 |

মানব কথা: দেশে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করার বিভিন্ন বিষয় সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।এছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহন চলাচল নির্বিঘ্ন করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর