কোস্টগার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
মানব কথা:কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।জানা গেছে, টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলীখালী সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (১৬ জুন) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









