গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে নিয়ে সংস্কার কার্যক্রম: তথ্যমন্ত্র

সময়: 7:03 am - June 18, 2026 |

মানব কথা: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নবিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রথমবারের মতো গণমাধ্যম-সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। সরকার এ প্রক্রিয়ায় সমন্বয়কের ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে গণমাধ্যম খাতে প্রয়োজনীয় সংস্কারের একটি কার্যকর পথরেখা তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে এবং অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়।

Share Now

এই বিভাগের আরও খবর