বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলে পাবেন ৫০% ভাড়া ছাড়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সময়: 8:59 am - June 27, 2026 |

মানব কথা: বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার নিশ্চিত করতে সরকার বাজেট প্রণয়ন ও নীতিনির্ধারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য উপযোগী শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।তিনি বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল সহজ করতে মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে। তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে।”

এর আগে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল এবং ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়। সেই সুবিধা গত ২৫ জুন থেকে কার্যকর হয়েছে। সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলে আরও বেশি ভাড়া ছাড়ের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর