আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

সময়: 4:10 am - July 2, 2026 |

মানব কথা :আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান করায় দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।এর আগে, গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ঘটনাতেও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সবশেষ প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন।

সূত্র:এনডিটিভি, আনাদোলু এজেন্সি।

Share Now

এই বিভাগের আরও খবর