এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেল প্রিয়ঙ্কা চোপড়ার ‘হেডস অব স্টেট’
বিনোদন ডেস্ক: বলিউড ও হলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া জোনাস-এর সাফল্যের ঝুলিতে যোগ হলো আরও একটি অর্জন। তার অভিনীত ‘Heads of State’ ছবিটি ৭৮তম এমি অ্যাওয়ার্ডস-এ ‘আউটস্ট্যান্ডিং টেলিভিশন মুভি’ বিভাগে মনোনয়ন পেয়েছে। অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবিতে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন জন সিনা এবং ইড্রিস এলবা। এবারের এমি প্রতিযোগিতায় ‘হেডস অব স্টেট’-এর সঙ্গে একই বিভাগে রয়েছে ‘Miss You, Love You’ এবং ‘Jack Ryan: Ghost War’-সহ আরও কয়েকটি আলোচিত টেলিভিশন চলচ্চিত্র। মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রিয়ঙ্কা চোপড়ার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। এখন অপেক্ষা, শেষ পর্যন্ত এমির মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিততে পারে কি না ‘হেডস অব স্টেট’।









