হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সময়: 12:53 pm - September 20, 2026 |

মোঃসাব্বির আহমেদ:

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে। রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দুইজন মারা গেছেন ঢাকা বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৫১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮৪ জন, সিলেট বিভাগে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৩০ জন এবং রংপুর বিভাগে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন। অন্যদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। তাদের মধ্যে ২০ হাজার ৫৬২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা আরও বেড়েছে। বিভাগগুলোর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে নতুন রোগী ভর্তির সংখ্যা তুলনামূলক বেশি। একদিনে ঢাকা বিভাগে ৫১৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর