জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ আসিফ এস. মিজান

সময়: 4:23 pm - November 17, 2026 |

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র নাফিজ মাহবুবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান একজন শিক্ষাবিদ, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা। নব্বইয়ের দশক থেকে তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তিতে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য ও নেতৃত্বের গুণাবলির কথা উল্লেখ করে বলা হয়, এসব বিবেচনায় কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাঁকে গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত করেছে। এতে আরও উল্লেখ করা হয়, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি পাসপোর্টধারী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। নবনির্বাচিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তাঁকে এ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষভাবে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি ধন্যবাদ জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর