কদমতলী উত্তর থানা মহিলা বিভাগের উদ্যোগে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সময়: 10:01 am - April 14, 2026 |

স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কদমতলী উত্তর থানা মহিলা বিভাগের উদ্যোগে গতকাল ১৩ এপ্রিল ২০২৬, সোমবার রাজধানীতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মীনা টাওয়ারে বিকাল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আন্তরিকতাপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও জোন সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্যা ও জোন পরিচালক মুহতারামা নার্গিস খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও কদমতলী উত্তর থানা আমীর মাওলানা মুহাম্মদ জুনাইদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কদমতলী উত্তর থানা মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারামা আফরোজা খানম লিলি।

বক্তারা ঈদের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং ইসলামী মূল্যবোধ বাস্তব জীবনে প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর