বাংলাদেশ ব্যাংক পরিচালকের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

সময়: 9:16 am - April 23, 2026 |

মানব কথা: রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে গতকাল ২২ এপ্রিল ২০২৬, বুধবার এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক-এর পরিচালক মোঃ মোস্তাকুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সাক্ষাৎকালে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। উভয়েই সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে মোঃ মোস্তাকুর রহমানের হাতে বৃহত্তর খুলনা সমিতির একটি বুলেটিন তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দু’পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়, যা পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর