লায়ন মোঃ আকরামুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনালের বিশেষ সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং লায়ন্স ইন্টারন্যাশনালের সক্রিয় প্রসারের লক্ষ্যে রেসিডেন্সিয়া হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন মোঃ আকরামুল ইসলামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করে সম্মানিত করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন মোঃ আকরামুল ইসলাম একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি দীর্ঘ দিন ধরে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার পেশাগত দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি গভীর শ্রদ্ধাবোধকে সম্মান জানাতেই এই ম্যাগাজিন উপহার ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি আজাদ স্পোটিং ক্লবের সহ- সভাপতি ও বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।












