নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, জামায়াতের নিন্দা
মানব কথা:ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মে) বাদ জুমআ ঝিনাইদহে এ ঘটনার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও কোনোভাবেই হামলা, সহিংসতা বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে এবং সব রাজনৈতিক নেতা-কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জামায়াতের এই নেতা আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখতে সব রাজনৈতিক দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানান।









