ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

সময়: 3:41 pm - May 26, 2026 |

মানব কথা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিকভাবে চালু থাকবে।এ সিদ্ধান্তের মাধ্যমে ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।।

Share Now

এই বিভাগের আরও খবর