ঈদুল আজহায় শান্তি ও সম্প্রীতির আহ্বান প্রধানমন্ত্রীর

সময়: 5:59 pm - May 26, 2026 |

মানব কথা: মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।” তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা বহন করে। ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস ও আত্মনিবেদনের প্রতীক। বার্তায় তিনি হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের দৃষ্টান্ত স্মরণ করে বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর আত্মত্যাগের ঘটনাই ঈদুল আজহাকে মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রধানমন্ত্রী বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে মানবজাতির কল্যাণ ও স্থিতিশীলতার জন্যও প্রার্থনা জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর