জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সময়: 7:13 pm - May 28, 2026 |

মানব কথা:জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য ও স্লোগান—সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, আমরা করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।” তিনি আরও বলেন, এই মূলনীতি ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে সামনে এগিয়ে যেতে চায় সরকার। মন্ত্রী দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে একটি শান্তিপূর্ণ ও স্বাধীন পরিবেশ বিরাজ করছে, যার ফলে দেশবাসী উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারছে। তিনি দেশবাসীর শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য দোয়ার আহ্বান জানান। ঈদের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করা হয়। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সামরিক কর্মকর্তাদের কবরেও শ্রদ্ধা জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিসিবি অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর