রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস ,বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

সময়: 11:08 am - May 29, 2026 |

মানব কথা:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দিনের যেকোনো সময় আকাশে মেঘের ঘনঘটা বাড়তে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে শুক্রবার (২৯ মে) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে নগরজীবনে ভোগান্তির শঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর