হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

সময়: 10:33 am - June 2, 2026 |

মানব কথা:দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল, আর বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় ২৪৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। ফলে এ সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাম শনাক্ত হওয়ার পর মারা যাওয়া শিশুটির বাড়ি বরিশালে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৮৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৫ শিশু। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৫৭ হাজার ৮৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৪২ হাজার ৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর