গুনীজন সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : গুনীজন সম্মাননা পেলেন সদা হাস্যজ্জল সাদা মনের মানুষ সাংবাদিক নেতা মো: মইনুল ইসলাম বাদল চৌধুরী | রবিবার বিকাল তিনটায় বাংলা একাডেমীর আল মাহমুদ লেখক কর্নারে আবৃত্তি সংগঠন কাব্যানু এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ষার কবিতা আবৃত্তি ও সংগঠনের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান “বাদল দিনের কাব্য”। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডঃ মুহম্মদ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠান উদ্বোধন করেন ডঃ শাহাদাত হোসেন নিপু, পরিচালক বাংলা একাডেমি | বিশেষ বক্তব্য রাখেন মো: মইনুল ইসলাম বাদল চৌধুরী সভাপতি বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড, আলী আশরাফ আখন্দ সভাপতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল, মোহাম্মদ রেজাউল করিম রেজা সদস্য সচিব, মিরপুর সংস্কৃতি কর্মী মিল বন্ধন,মাহাবুব সোবাহান মুখ্য সঞ্চালক বাংলাদেশ বেতার, মো সাইফুজ্জামান দুদু পরিচালক গনি সরকার মেমোরিয়াল গণ গ্রন্থকার ও সাংবাদিক।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, আবৃত্তি শিল্পী ও সাবেক রাষ্ট্রদূত মসউদ মান্নান, সাবেক অতিরিক্ত সচিব শওকত আলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব গাউসুল আজম,রেজিনা ওয়ালী লীনা, পলি পারভিন,মিজবাহিল মোকার রাবিন,সিদ্দিকুর রহমান পারভেজ, মেহেদী হাসান আকাশ, সুলতান মাহমুদ শ্রাবণ, মাহবুবুর রহমান টুলু, মাসুদ আলম বাবুল কবি ও কথা সাহিত্যিক। আবৃত্তির মাঝে সংগঠনের সম্মাননা স্মারক প্রদান করেন বাদল চৌধুরীসহ বেশ কয়েকজন গুণী মানুষকে | সার্বিক নির্দেশনায় ছিলেন জেসমিন বন্যা। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ড: সিরাজুর রহমান।









