জুলাই হত্যা মামলায় কারাভুক্ত, খাদ্য কর্মকর্তা এখন জিয়া পরিষদ নেতা!
নিজস্ব প্রতিবেদক:
জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। সাময়িক বরখাস্ত হয়ে হারান কর্মস্থল। বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সেই সাবেক ছাত্রলীগ নেতা, ফ্যাসিবাদের দোসর খাদ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ভোল পাল্টিয়ে স্বপদে ফিরে এসছেন। জিয়া পরিষদের নেতা সেজে গড়ে তুলেছেন সিন্ডিকেট। নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন খাদ্য গুদামে বদলি বানিজ্য। জানা যায়,কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা দেলওয়ার হোসেন সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সুপারিশে ২০১০ সালে খাদ্য পরিদর্শকের চাকুরী পান। বর্তমানে ব্যবস্থাপক দিনাজপুর সিএসডিতে কর্মরত আছেন। ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেলোয়ার হোসেন খাদ্য বিভাগের কতিপয় কর্মকর্তার যোগসাজসে একটি সিন্ডিগেট গড়ে তুলে বিভিন্ন খাদ্য গুদামে পোস্টিং নিয়ন্ত্রণ করছেন। দেলোয়ারের নেতৃত্বে গঠিত এই সিন্ডিগেটের সদস্যরা হলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মো: আব্দুল কাইয়ুম, একই পরিষদের সাংগঠিক সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম লেনিন, আব্দুল হাই সিদ্দিকি। সম্প্রতিকালে এই সিন্ডিগেটের মাধ্যমে চট্টগ্রামের খাগড়াছড়ি সদর খাদ্য গুদাম, কিশোরগঞ্জের ভৈরব খাদ্য গুদাম, গাজীপুরের কালিগঞ্জ খাদ্য গুদাম, ফরিদপুরের বোয়ালমাড়ি খাদ্য গুদামসহ বেশকিছুি গুরুত্বপূর্ণ পোস্টিং হয়েছে। এই সকল পোস্টিং-এ কোটি কোটি টাকার বদলি বানিজ্যের অভিযোগ রয়েছে। ফরিদপুরের বোয়ালমারি খাদ্য গুদামে পোস্টিং এর বিনিময়ে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে।
উল্লেখ্য, এই সিন্ডিকেটের বাইরে কেউ পোস্টিং করলে তাকে ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে আদেশ বাতিল করাচ্ছেন। এই সিন্ডিগেটের বাইরে থাকায় সম্প্রতি গাজীপুরের জয়দেব এলএসডি এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ এলএসডির পদায়ন আদেশ বাতিল করানো হয়েছে এবং তদস্থলে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মো: আব্দুল কাইয়ুমকে গাজীপুরের জয়দেবপুর এলএসডিতে, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাই সিদ্দিকিকে সাভার এবং নাসির উদ্দিনকে আশুগঞ্জ এলএসডিতে পদায়নের লক্ষ্যে বিপুল অংকের টাকার প্যাকেজ নিয়ে মাঠে নেমেছেন এই সিন্ডিকেট। এই সিন্ডিকেটের প্রধান মোঃ দেলোয়ার হোসেন আওয়ামী লীগ সরকারের সময় ধামরাই খাদ্যগুদাম, ঘাটাইল খাদ্য গুদাম, কালিয়াকৈর খাদ্য গুদাম, শ্রীপুর খাদ্য গুদামের মতো গুরুত্বপূর্ণ গুদামে পোস্টিং নেন। সর্বশেষ নাজমুল হাসান পাপন এর তদবিরেই তাকে দিনাজপুর সিএসডিতে ম্যানেজার এর পোস্টিং দেয়া হয়। সরকারি চাকুরিতে কর্মরত অবস্থায় তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করতেন। আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে অংশগ্রহন করে ডিবি হারুন এবং বিপ্লব সরকারের সাথে ছবি তুলে তা নিজ ফেইসবুকে পোষ্ট করেন। সাবেক ছাত্রলীগ নেতা এবং কিশোরগঞ্জ বাড়ির হওয়ায় ভাতের হোটেলের ডিবি হারুন এবং বিপ্লব সরকারের সাথে তার ঘনিষ্ঠতা ছিলো। দেলোয়ার হোসেন দলীয় প্রভাব দেখানোর জন্য “মুজিব কোট” পরে অফিস করতেন। তিনি শেখ হাসিনার আমলের সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে সে পোস্টিং বাণিজ্য ও দুর্নীতি করে করে বিপুল সম্পদের মালিক হয়েছে। ঢাকার বেইলী রোডে বিলাসবহুল ফ্লাট ক্রয় করে সেখানে তিনি বসবাস করেন। তার বাবা রেলে সামান্য বেতনের কর্মচারী হলেও দেলোয়ার হোসেন দুর্নীতিলব্দ অর্থ দিয়ে গ্রামের বাড়িতে ডুপ্লেক্স বাড়ী নির্মান করেছেন এবং অনেক জমি ক্রয় করেছেন। মাত্র ১৫ বছরের চাকরিতে বিপুল পরিমান বিত্ত বিভব অর্জন করায় তার বিরুদ্ধে দুদকে মামলা হয়। সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে নাজমুল হাসান পাপনের মাধ্যমে তদবির করে সেই মামলা তিনি ধামাচাপা দেন।
তিনি জুলাই আন্দোলনের বিপক্ষে মশাল মিছিল করেন এবং ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেন। তিনি আন্দোলনের বিপক্ষে বিভিন্ন ফেইসবুক পোষ্টও দেন। তার এসব কর্মকান্ডের কারনে কুলিয়ারচর থানায় ২০২৪ সালে ৩০ আগষ্ট তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া দেলোয়ার হোসেনকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার করা হয় এবং তিনি জেল খাটেন। ফৌজদারী মামলায় গ্রেপ্তার হওয়ায় এবং জেলে যাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে এসব বিষয় চাপা দিয়ে খাদ্য বিভাগে অদৃশ্য খুটির জোরে দেলোয়ার হোসেন এখনও বহাল তবিয়তে আছেন। তার বিরুদ্ধে সম্প্রতি সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে অর্থ জোগান দেয়া এবং কারারুদ্ধ খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা প্রদানের অভিযোগও রয়েছে।










