মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী

সময়: 11:52 am - February 18, 2026 |

মানব কথা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিযেছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের যে বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘বিচারকদের সৎ থাকতেই হবে, চাকরির টাকায় না পোষালে, চাকরি ছেড়ে ওকালতি করেন।’

সরকারি কর্মকর্তাদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, ‘কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, সাথে দুর্নীতির মামলাও করা হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর