মানব সেবায় অবদানের স্বীকৃতি: এম এ সালামকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন প্রদান
মানব কথা: অনলাইন ডেস্ক মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার সভাপতি, সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক জনাব এম এ সালামকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এ সম্মাননা প্রদান করেন। এ সময় তিনি এম এ সালামের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
লায়ন খান আকতারুজ্জামান একজন সুপরিচিত বহুমাত্রিক সামাজিক ব্যক্তিত্ব। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর উল্লেখযোগ্য সম্পৃক্ততার মধ্যে রয়েছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।















