চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মানব কথা : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।











