দেশে হামের প্রকোপ বাড়ছে, নতুন করে ১৩ জনের মৃত্যু
মানব কথা:সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৩৮৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।চিকিৎসা শেষে এখন পর্যন্ত ৪৫ হাজার ১১ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। নতুবা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে।










